আসল চোর কে সবাই জানে, আক্রমণ মোদীর

0
61
ছবি সৌজন্যে : এক্স

আসল চোর কে সবাই জানে। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি কর্মীদের চোর বলছে তৃণমূল। কিন্তু সবাই জানে তৃণমূল সরকার সবেতেই কাটমানি খায়। বেছে বেছে সব হিসেব নেওয়া হবে।

নির্মম সরকার যতই জোর লাগাক, পরিবর্তন আটকাতে পারবে না। নরেন্দ্র মোদী আরও বলেছেন বাংলার যুবকরা ডিগ্রি পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না। পশ্চিমবঙ্গ ছেড়ে ভিনরাজ্যে যেতে হচ্ছে যুবকদের। আর তৃণমূলের নেতারা নিজেদের পকেট ভরে উন্নয়ন আটকে রাখছে। তাঁর দাবি পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদীর গ্যারান্টি। তিনি আরও বলেছেন কেন্দ্রের প্রকল্পের বাধা দেয় রাজ্য সরকার। যারা মানুষকে বঞ্চিত করে তারা বাংলার শত্রু।

নরেন্দ্র মোদী বলেছেন তৃণমূল গেলে গরিবরা পাকা বাড়ি, জল, বিনামূল্যে চিকিৎসা সবই পাবে। বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত হবে।