
ভারতের অর্থনীতিকে ডেড ইকনমি বলে বর্ণনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই মন্তব্যে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলেছেন।
এটা এমন একটা বাস্তব, যা গোটা দুনিয়া জানে—শুধু ভারতের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছাড়া। তিনি খুশি যে প্রেসিডেন্ট ট্রাম্প একটা সত্যি কথা বলেছেন। বিজেপি সরকার আদানিকে সুবিধা দিতেই ভারতের অর্থনীতিকে ধ্বংস করেছে। এরপর এক্স হ্যান্ডেলে-এ একটি পোস্টে মোদিকে সরাসরি আক্রমণ করে রাহুল গান্ধী লিখেছেন, ভারতের অর্থনীতি মৃত।
নরেন্দ্র মোদী একে মেরে ফেলেছেন। কীভাবে মেরে ফেলেছেন তা এক দুই করে বোঝাতে রাহুল লিখেছেন, আদানি-মোদি পার্টনারশিপ, নোটবন্দি ও ত্রুটিপূর্ণ জিএসটি, ব্যর্থ অ্যাসেম্বেল ইন ইন্ডিয়া, এমএসএমই ক্ষেত্রে ধ্বংস করা ও কৃষকদের দমন। রাহুল আরও যোগ করেছেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন নরেন্দ্র মোদী। কারণ দেশে কোনও কাজ নেই।
