সংবিধান সংশোধনীতে প্রধানমন্ত্রীকে অন্তর্ভুক্তির প্রস্তাব দেন মোদী : অমিত

0
119
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
১৩০তম সংবিধান সংশোধনী বিলে প্রধানমন্ত্রীকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংবিধানের ৩৯তম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার স্পিকারকে আদালতের বিচারাধীন থেকে রক্ষা করার ব্যবস্থা করেছিলেন।
কিন্তু প্রধানমন্ত্রী মোদী এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেখানে তিনি নিজেই বলেছেন, যদি তিনি অপরাধ করে জেলে যান, তাহলে তাঁকেও প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে।