
শিশুদের টফিতেও কর বসিয়েছিল কংগ্রেস। জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপ্তদের সভায় নতুন জিএসটি হার নিয়ে কৃতিত্ব দাবি করার পাশাপাশি, বিরোধী কংগ্রেসকে নিশানা করে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্য এবং ওষুধ – যে কোনও কিছুর উপর কর আরোপ করেছে। এমনকি শিশুদের টফিতেও কর বসিয়েছিল কংগ্রেস। আগামী ২২ সেপ্টেম্বর নতুন জিএসটি হার কার্যকরের দিন পবিত্র নবরাত্রি, সে কথাও এসেছে তাঁর বক্তৃতায়। প্রধানমন্ত্রী বলেছেন, সবাই এটিকে যেখানে জিএসটি ২.০ বলছে, তিনি বলবেন এটি উন্নয়ন ও সমর্থনের ডাবল ডোজ।
এর মানে হল একদিকে সাধারণ পরিবারের সঞ্চয় হবে, আর অন্যদিকে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
