গুজরাটে বন্যপ্রাণী সেবা কেন্দ্রের উদ্বোধন মোদীর 

0
105
ছবি সৌজন্যে : এক্স
গুজরাটে বিরল, বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীদের শুশ্রূষা সহ রিসার্চ একাডেমির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন প্রজাতির প্রাণী যা সে জলচর কিংবা উভচর, স্তন্যপ্রায়ী কিংবা সরীসৃপ সবাইকে নিয়ে কাজ করার জন্য ও পুনর্বাসনের ব্যবস্থার মতো বড় উদ্যোগ নেওয়া হয়েছে গুজরাটের ভান্তারায়।  যা বিরল প্রজাতির উদ্ধার হওয়া প্রায় দেড় লক্ষ প্রাণীর ঘর হয়ে উঠেছে। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সংরক্ষণ কেন্দ্র ঘুরে দেখেছেন। পাশাপাশি সেই সমস্ত পশু-পাখিদেরকে নিয়ে একান্তে সময় কাটাতেও দেখা গিয়েছে তাঁকে। ছবিতে দেখা গিয়েছে এশিয়াটিক বিরল সিংহের বাচ্চাকে কোলে বসিয়ে খেলা করা থেকে শুরু করে তাদের ফিটিং বোতলে দুধ খাওয়ানো থেকে শুরু করে বাঁদর কিংবা ওরাংওটাং-র সঙ্গেও সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি হাতি ও জিরাফকেও খেতে দিয়েছেন প্রধানমন্ত্রী। এশিয়ার বিরল সিংহ, তুষারচিতা, একশৃঙ্গ গণ্ডার-সহ একাধিক বিরলতম প্রাণীর বাসস্থানের পাশাপাশি তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থাও রয়েছে জামনগরের এই চিড়িয়াখানায়। এমআরআই, সিটি স্ক্যান, ইনটেনসিভ কেয়ার ইউনিট, অ্যানেস্থেশিয়া, কার্ডিওলজি, নেফ্রোলজি, ডেন্টিস্ট্রি, ও অভ্যন্তরীণ চিকিৎসার বিভাগ ইত্যাদি।