গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Murshidabad ভোটে জিততে ৪টে করে নির্দল বিজেপির, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

    ভোটে জিততে ৪টে করে নির্দল বিজেপির, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

    0
    70
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারে ভোটের উদাহরণ টেনে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন বিহারে চালাকি করে চারটে করে নির্দল প্রার্থী দিয়েছিল বিজেপি।
    নির্দলরা ভোট কাটলে বিজেপির সুবিধে হবে। ফের একবার বলেছেন বিহারে ভোটের আগে ১০ হাজার টাকা করে দিয়ে ভোটের পরে বুলডোজার চালিয়েছে। হাজার হাজার মানুষকে উৎখাত করেছে কেন্দ্র। কিন্তু এখানে তেমনটা করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
    লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভাণ্ডার মিলবে। বিহারের মত টাকা দিয়ে বুলডোজার চালানো হবে না।