
নরেন্দ্র মোদী-কে ভূপর্যটক প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী যে বারংবার বিদেশ ভ্রমণে যাচ্ছেন, তার কোনও প্রভাব ভারতের বিদেশনীতিতে কেন পরিলক্ষিত হচ্ছে না।
তিনি বলেছেন, পহেলগাঁওয়ে নৃশংস হামলার পর কোনওভাবেই প্রথমসারির দেশগুলির কাছ থেকে প্রত্যক্ষভাবে সহযোগিতা ভারত পায়নি, বরং পাকিস্থানের সন্ত্রাসবাদের ধারক ও বাহক হয়েও পাকিস্তান কী অদ্ভুত ভাবে পরোক্ষভাবে সমর্থন ও আর্থিক সহযোগিতা পেয়ে চলেছে। এরপরেও কোন্ মুখ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশভ্রমণ জারি রেখেছেন তা বলতে পারেন মোদী জি?
মহুয়ার আরও বক্তব্য, এই প্রথমবার কোনও প্রধানমন্ত্রী এত বেশিদিনের বিদেশ ভ্রমণে যাচ্ছেন, তবে তার কোনও মূল্য নেই।





