
বিজেপি সবসময় মতুয়া, নমঃশূদ্রদের পাশে আছে। মতুয়াদের তৃণমূলের করুণার কোনও প্রয়োজন নেই। তাঁরা তৃণমূলের অনুগ্রহে এখানে নেই।
সিএএ-র মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে থাকার অধিকার রয়েছে মতুয়া-নমঃশুদ্রদের। যদিও মতুয়াগড় তাহেরপুরের সভায় নাগরিকত্ব নিয়ে কোনও বার্তাই দেন নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অডিও বার্তায় নরেন্দ্র মোদী হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর, বড়মার প্রসঙ্গ থাকলেও সিএএ বা নাগরিকত্ব ইস্যুতে কোনও কথাই বলেন নি তিনি। বিষয়টি নিয়ে পরে সাংবাদিক বৈঠক থেকে আক্রমণ করেছেন ঠাকুরবাড়ির সদস্য তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বলেছেন এসআইআর হওয়ার পর প্রধানমন্ত্রীর মুখ থেকে নাগরিকত্ব নিয়ে বার্তা শোনার আশায় মতুয়ারা সভায় গিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী তাঁদের হতাশ করেছেন।
মতুয়াদের একটা বড় অংশ খসড়া তালিকার পর ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছেন। তা নিয়ে প্রধানমন্ত্রীর মুখে একটা কথাও শুনতে পারলেন না। অথচ নাগরিকত্বের নামে টাকা তুলেছে বিজেপি।
