এপ্রিলের শুরুতে শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

0
139
ছবি সৌজন্যে :সংগৃহীত

আগামী এপ্রিল মাসের শুরুতেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলম্বোর তরফে এমনটাই জানানো হয়েছে। যদি  নয়াদিল্লি সরকারিভাবে এবিষয়ে  কোনও বিবৃতি জারি করেনি। শনিবার শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ সাংবাদিকদের জানিয়েছেন, শ্রীলঙ্কার পূর্ব ত্রিঙ্কোমালি জেলার সামপুরে একটি সৌরবিদ্যুত কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি।

শ্রীলঙ্কা সরকারের সঙ্গে তাঁর একাধিক বিষযে মউ স্বাক্ষর করারও কথা রয়েছে। নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলতে গিয়ে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বলেছেন, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায রাখা হচ্ছে। ২০২৩ সালে শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিদ্যুত্ উত্পাদন সংস্থার সঙ্গে যৌথভাবে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সম্মত হয়েছিল এনটিপিসি।

শ্রীলঙ্কা সফরে সেই সৌরবিদ্যুৎ কেন্দ্রেরই উদ্বোধন করবেন মোদী। ২০১৫ সালের পর এটি প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ শ্রীলঙ্কা সফর হতে চলেছে।