যুবভারতীকাণ্ডে লজ্জায় মুখ ঢেকেছে ফুটবলপ্রেমী রাজ্য: মোদী

0
71
ছবি সৌজন্যে : এক্স

রাজ্য ছাড়ার পরেই যুবভারতীকাণ্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন যুবভারতীকাণ্ডে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবলপ্রেমী রাজ্যকে।

অনেক কিছু সহ্য করতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। মেসি ইভেন্টের বিশৃঙ্খলা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন তিনি। কয়াশার কারণে তাহেরপুরের সভায় পৌঁছতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে অডিও বার্তা দিয়েছেন তিনি।

যদিও সেখানে যুবভারতীকাণ্ড নিয়ে কথা কথাই বলেন নি। পরে পোস্টে কার্যত তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রধানমন্ত্রী।