সিঙ্গুরে আশা দেখালেন সুকান্ত-শুভেন্দু-শমীক

0
345
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সিঙ্গুরে শিল্প হবেই। প্রধানমন্ত্রী না বললেও সিঙ্গুরের মঞ্চ থেকে কার্যত সেই বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যরা। মঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলেছেন বিজেপি ক্ষমতা এলে সিঙ্গুরে কারখানা হবেই।
কৃষি, শিল্প, সিঙ্গুর থেকেই নতুন গল্প শুরু হবে। শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চ থেকে রতন টাটার প্রসঙ্গ টেনেছেন। তিনি বলেছেন যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হয়েছিল তখন রতন টাটা বলেছিলেন তিনি ব্যাড এম-কে ছেড়ে গুড এম-র কাছে যাচ্ছেন। সেদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী।
অন্যদিকে শমীক ভট্টাচার্য বলেছেন সেদিন রতন টাটার মাথায় বন্দুক রাখা হয়নি, পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতের শিল্প ব্যবস্থার ওপর বন্দুক রাখা হয়েছিল।