যেখানেই বিজেপি, সেখানেই বাংলার সম্মান: মোদী

0
313
ছবি সৌজন্যে : এক্স

দেশের যেখানে বিজেপি সরকার সেখানেই বাংলার সম্মান। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে তৃণমূল আক্রমণের ঝাঁজ বাড়াতেই দুর্গাপুরের মঞ্চ থেকে পাল্টা বিধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেছেন বাঙালি অস্মিতা বিজেপির কাছে সবার উপরে। ইতিমধ্যেই এই ইস্যতে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যায়। তারই জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন তৃণমূল, বামেরা মিলে দিল্লিতে বহুদিন ধরে কংগ্রেসের সঙ্গে সরকার চালিয়েছে, তখন বাংলা ভাষার কথা মনে পড়েনি। কিন্তু বিজেপি সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। তিনি আরও বলেছেন তৃণমূল নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে। দেশের সুরক্ষার জন্য এটি খুবই বিপজ্জনক। দেশের সাংবিধানিক সংস্থাগুলোকে আক্রমণ করছে তৃণমূল।

স্পষ্ট করেছেন যে ভারতের নাগরিক নয়, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভারতের সংবিধান অনুযায়ী। যে কোনও ধরণের চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না।