
আরজেডি এবং কংগ্রেসের কাছে সবচেয়ে বড় চিন্তা তাঁদের নিজেদের পরিবার নিয়ে। বিহারের পূর্ণিয়া থেকে দুই বিরোধী দলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর সংযোজন, জনতাই তাঁর পরিবার, পরিজন। আর সেই কারণেই তিনি বলে থাকেন, সবকা সাথ, সবকা বিকাশ, মন্তব্য প্রধানমন্ত্রীর। এরপরই জিএসটি-তে লাগাম টানার বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য, ২২ সেপ্টেম্বর থেকে দেশে জিএসটি ব্যাপকভাবে হ্রাস পাবে। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসের ওপর জিএসটি অনেকটাই কমানো হয়েছে।
টুথপেস্ট থেকে সাবান, ঘি থেকে অনেক খাবার জিনিসও সস্তা হয়ে যাবে। এনডিএ সঙ্গী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য, তাঁরা গরিব মানুষের কথা চিন্তা করেন।
