মোদীর ‘আলু পোস্ত’ তোপ, মমতার পাল্টা

0
631
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বীরভূমের আলু পোস্ত বিখ্যাত। কিন্তু তৃণমূলের নির্মমতা এই আলু চাষকেও শেষ করে দিয়েছে। এই কারণে আলু চাষিরা নিজের জীবন পর্যন্ত শেষ করে দিচ্ছেন। তাঁর অভিযোগ প্রথমে আলুর কেনার দাবি করেছিল রাজ্য সরকার।

কিন্তু পরে আলু পচে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তৃণমূলকে এই জন্য সাজা মিলবেই। তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে জি রামজি আইন কার্যকর হবে। গরিব রোজগার পাবে। এরফলে কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীরা সুবিধে পাবেন। মজুরির পুরোটাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। মাঝে কাটমানি খাওয়ার কেউ থাকবে না।

পাল্টা আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আলু, পেঁয়াজ থেকে ডিম। সবেতেই আত্মনির্ভর হয়েছে পশ্চিমবঙ্গ। এখন আর অন্য রাজ্যের ওপর নির্ভর করতে হয় না।