নরেন্দ্র মোদী-ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সাক্ষাৎ

0
18
ছবি সৌজন্যে : এক্স
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে এই বৈঠক হয়েছে। সূত্রের খবর, ভারত-ভেনেজুয়েলার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
পাশাপাশি শক্তি সুরক্ষা, বাণিজ্য়, বিনিয়োগ, ফার্মাসিউটিক্য়াল, স্বাস্থ্য, পরিবহন ও পুনর্নবিকরণ শক্তি নিয়েও কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে। ইরান সঙ্কটের পর ভেনেজুয়েলা থেকেও তেল আমদানি করছে ভারত। বিগত কয়েক মাস ধরেই তেল আমদানির পরিমাণ বেড়েছে। এবার মুখোমুখি দেখা ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের সঙ্গে। সকালেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে ফোন করেছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য সাধুবাদ জানান।