দার্জিলিংয়ের ধসে মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর 

0
160
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দাজিলিংয়ে ধসে ১৭ জনের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু। পাশাপাশি শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, দার্জিলিংয়ের পরিস্থিতি দিকে কেন্দ্র নজর সর্বদা নজর রাখছে। সবরকম সাহায্যের জন্য প্রস্তুত কেন্দ্র জানিয়েছেন তিনি। ক্ষয়ক্ষতি যা হয়েছে, তাড়াতাড়ি তার মোকাবিলা হোক, প্রার্থনা প্রধানমন্ত্রীর। ১৯৯৮ এর পর এমন পরিস্থিতি তৈরি হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ জানিয়েছেন, স্থানীয় সাংসদ রাজু বিস্তার সঙ্গে তাঁর কথা হয়েছে। এনডিআরএফ দল বিপর্যস্ত এলাকায় পৌঁছে গিয়েছে। এছাড়াও সাহায্যের জন্য এগিয়ে এসেছে বিজেপি কর্মীরা। বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। একের পর এক এলাকায় ধস নেমেছে। এর মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মিরিকে। সুখিয়ায় মৃত্যু হয়েছে ৪ জনের। সেই মতো গত তিনদিন ধরে টানা বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। বৃষ্টির পরিমাণ বেশি ছিল পাহাড়ি এলাকাগুলিতে। টানা বর্ষণের ফলে মাটি আলগা হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে ধস নামতে শুরু করেছে। বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক।
ধসে চাপা পড়ে, জলে তলিয়ে মৃত্যু হয় একাধিক স্থানীয় বাসিন্দার। এখনও পর্যন্ত সঠিক সংখ্যা জানা যায়নি।