
তিনি আরও বলেছেন তৃণমূল এবং জোট ইন্ডিয়াকে কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেছেন তৃণমূল এবং জোট ইন্ডিয়া বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে।
তাঁর কথায় বিজেপির প্রতি বাংলার ভালবাসা তৃণমূল সহ্য করতে পারছে না। সেজন্যই তৃণমূল ক্ষেপে গিয়েছে। নরেন্দ্র মোদী আরও বলেছেন মহিলাদের সুরক্ষার জন্য হেল্পলাইন বানিয়েছিলেন। তৃণমূল বলল এটা হতে দেব না। দেশের সব মহিলাকে উজালা সিলিন্ডার দেওয়া হয়েছে। বাংলায় লাখো লাখো আবেদন ঝুলে রয়েছে। তৃণমূল সরকার বলছে এটাও হতে দেবে না। আয়ুষ্মান যোজনা, ফিশারম্যানদের কিষাণ ক্রেডিট কার্ড সবেতেই বলছে হতে দেবে না।
