সরকারের প্রধান হিসাবে কাজের রেকর্ড নরেন্দ্র মোদীর

0
50
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
দেশের কোনও নির্বাচিত সরকার-এর প্রধান হিসাবে সবচেয়ে বেশি দিন কাজ করার রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রিত্ব এবং তার আগের গুজরাটের মুখ্যমন্ত্রিত্ব মিলিয়ে মোট ৮ হাজার ৯৩১ দিন ধরে সরকারপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
এর আগে এই রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের দখলে। তিনি ৮ হাজার ৯৩০ দিন সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৪ সালের লোকসভা ভোটে জিতে প্রধানমন্ত্রীর পদে বসেন নরেন্দ্র মোদী। পরে ২০১৯ এবং ২০২৪ সালে গঠিত সরকারেরও প্রধানমন্ত্রী হন তিনিই। প্রধানমন্ত্রী হিসাবে ১১ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি। দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী।
১২ বছরেরও বেশি সময় ধরে গুজরাটের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন তিনি। পরে ২০১৪ সালের লোকসভা ভোটে জিতে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে প্রধানমন্ত্রী হন। এবার সেই রেকর্ডকে ছাপিয়ে নতুন নজির গড়েছেন নরেন্দ্র মোদী। এক আগে জওহরলাল নেহরু ১৯৪৭ সালের ১৫ অগাস্ট থেকে ১৯৬৪ সালের মে মাস পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।  এদিক, এই নিয়ে এক্স বার্তায় শুভেচ্ছা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।