অনটন: নরেন্দ্রপুরে আত্মঘাতী মা, আশঙ্কাজনক বাবা-মেয়ে

0
219
ছবি সৌজন্যে : নিজস্ব
দম্পতি সহ মেয়ের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে নরেন্দ্রপুরে। মায়ের মৃত্যু হলেও আশঙ্কাজনক অবস্থায় এমআর বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন মেয়ে এবং বাবা।
পরিবারের তরফে জানা গিয়েছে পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ বছর ৬৩-র দীপক রায় নরেন্দ্রপুরে শ্বশুরবাড়িতে বছর ৫৫-র স্ত্রী জলি রায় এবং মেয়ে বছর ২৩-র দিশারীর সঙ্গে থাকতেন। দীর্ঘদিন ধরে আর্থিক অনটনে ছিলেন। এজন্য মেয়ে দিশারী রায়ের পড়াও বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকালে জলি রায়ের বোন ডাকাডাকি করে কোনও সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের ডাকেন। এরপরেই ঘরের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জলি রায়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দীপক রায় ও তাঁর মেয়ে।
জানা গিয়েছে দীপক রায় ও তাঁর স্ত্রী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। দিশারীর হাতের শিরা কাটা ছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।