গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Malda মালদার দুলাল খুনে গ্রেফতার নরেন্দ্রর জামিন খারিজ

    মালদার দুলাল খুনে গ্রেফতার নরেন্দ্রর জামিন খারিজ

    0
    124
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ইংরেজবাজারের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলার খুনে মূল অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন খারিজ করেছে মালদা জেলা আদালত। বুধবার খুনের মামলার শুনানি ছিল মালদা জেলা আদালতে।

    ভার্চুয়াল শুনানিতে হাজির ছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছেন। যদিও তা বাতিল করে দিয়েছেন বিচারক। দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার আদালতে সওয়াল করেছেন। তিনি জানিয়েছেন নরেন্দ্রনাথ তিওয়ারিকেই অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে হবে। ২ জানুয়ারি নিজের ওয়ার্ডে গুলিবিদ্ধ হন।

    ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার। ওই ঘটনায় মালদহ টাউনের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ ৫ জনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।