গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata অগ্নিকাণ্ডে মৃত্যু ঘিরে মেয়রের সামনেই ধুন্ধুমার নারকেলডাঙা

    অগ্নিকাণ্ডে মৃত্যু ঘিরে মেয়রের সামনেই ধুন্ধুমার নারকেলডাঙা

    0
    123
    ছবি সৌজন্যে :ফেসবুক
    নারকেলডাঙায় অগ্নিকাণ্ডে মৃত্যু ঘিরে ধুন্ধুমার। মেয়র ফিরহাদ হাকিম কাউন্সিলর সচিন সিংকে নিয়ে এলাকায় পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
    মেয়রের সামনেই কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে ফেটে পড়েন স্থানীয়রা। কাউন্সিলরের অনুগামীদের সঙ্গে স্থানীয়দের মারামারি বেধে যায়। ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তড়িঘড়ি এলাকা ছাড়েন মেয়র ফিরহাদ হাকিম। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কাউন্সিলরের অনুগামীদের মধ্যে স্থানীয়দের মারামারি বেধে যায়। ভাঙচুর করা হয় চেয়ার।কাউন্সিলের বিরুদ্ধে চোর স্লোগান দিতে থাকেন তারা। অভিযোগ তোলা নিয়ে বেআইনিভাবে গুদাম বসিয়েছে কাউন্সিলর। ওই গুদাম থেকে ঝুপড়িতে আগুন ছড়িয়েছে। পাল্টা কাউন্সিলরের অনুগামীরাও স্লোগান দিতে শুরু করেন। এরপর নারকেলডাঙা থানায় গিয়ে অবস্থান শুরু করেন তৃণমূল কাউন্সিলর সচিন সিং।
    তাঁর পিছনে সেখানে চড়াও হন স্থানীয়রা। তৃণমূল কাউন্সিলর সচিন সিংয়ের অভিযোগ স্থানীয় দুষ্কৃতী পাপ্পু খান, হায়দার নওয়াজ ও তার অনুগামীরা স্থানীয়দের খেপিয়েছে। তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে।