গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment নার্নিয়া-র মুক্তি পিছিয়ে গেল

    নার্নিয়া-র মুক্তি পিছিয়ে গেল

    0
    26
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    নেটফ্লিক্সের বহুল প্রতীক্ষিত সিনেমা নার্নিয়া দ্য ম্যাজিশিয়ানের নেফিউ-এর মুক্তির সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে।

    আগে সিনেমাটি ২০২৬ সালের নভেম্বরে মুক্তির কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি ২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।নেটফ্লিক্স জানিয়েছে, সিনেমাটিকে আন্তর্জাতিকভাবে আরও বড় পরিসরে উপস্থাপন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে আইম্যাক্সসহ বড় পর্দায় প্রদর্শনের সুযোগ বাড়িয়ে দর্শকদের জন্য উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে আইম্যাক্স হলে সিনেমাটির বিশেষ প্রদর্শনী শুরু হবে।এরপর প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় দুই মাস পর, ২ এপ্রিল থেকে এটি নেটফ্লিক্সের স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে।সাধারণত নেটফ্লিক্স সরাসরি অনলাইনে সিনেমা মুক্তি দিলেও সাম্প্রতিক সময়ে বড় বাজেটের প্রজেক্টগুলো প্রেক্ষাগৃহে প্রদর্শনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

    জনপ্রিয় বার্বি সিনেমার পর এটি নির্মাতা গ্রেটা গারউইগের নতুন বড় কাজ। দ্য ক্রনিকলস অব নার্নিয়া সিরিজের প্রিক্যুয়েল হিসেবে নির্মিত এই সিনেমায় নার্নিয়া রাজ্যের সূচনালগ্নের গল্প ও রহস্য তুলে ধরা হয়েছে।এতে অভিনয় করছেন ড্যানিয়েল ক্রেগ ও মেরিল স্ট্রিপের মতো বিশ্বখ্যাত তারকারা।