
প্রথমবারের মতো বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের আকাশে চোখে দেখা যায় এমন সবুজ অরোরার , অর্থাৎ উত্তর বা দক্ষিণ মেরুর আলো দৃশ্য, গ্রাব করতে পেরেছেন। পৃথিবীতে অরোরা সাধারণত আকাশের একটি নির্দিষ্ট অংশে দেখা যায়, কিন্তু মঙ্গলে এই আলো পুরো রাতের আকাশজুড়ে সমানভাবে ছড়িয়ে পড়েছিল।২০২৪ সালের ১৮ মার্চে একটি সৌরঝড়ের কারণে তৈরি হওয়া এই সবুজ আলো মঙ্গলের ধূলিময় আকাশে দেখা যায় বলে ইউরোপ ও আমেরিকার বিজ্ঞানীরা জানিয়েছেন।
সায়েন্স অ্যাডভান্সেস নামের একটি জার্নালে প্রকাশিত গবেষণায় এসব তথ্য জানানো হয়েছে।নাসার পারসিভিয়ারেন্স রোভার এই অরোরার সময় মঙ্গলের জেজেরো ক্রেটার থেকে আকাশের একটি হলুদ-সবুজ ছবি তোলে।এই ছবি প্রথমবারের মতো কোনো গ্রহের পৃষ্ঠ থেকে দেখা অরোরার দৃশ্য — যা এতদিন বিজ্ঞানীরা কেবল কল্পনা করতেন।এর আগে মঙ্গল গ্রহে দেখা অরোরাগুলো কেবল অতিবেগুনি তরঙ্গে ধরা পড়েছিল। এগুলো মানুষের চোখে দেখা সম্ভব নয়।
এবার ইতিহাসে প্রথমবার দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যে ধরা দিল মঙ্গলের অরোরা। উল্লেখ্য সূর্য থেকে একটি প্রবল সৌর বিস্ফোরণ এবং পরবর্তী করোনাল ম্যাস ইজেকশন,প্লাজমার প্রবাহ মঙ্গলের দিকে ধেয়ে এলে এই অরোরার সৃষ্টি হয়। বিজ্ঞানীরা তিন দিন আগেই সৌরঝড়ের সম্ভাবনার পূর্বাভাস পেয়েছিলেন, তাই পারসিভিয়ারেন্স রোভারটির ক্যামেরা আগে থেকেই প্রস্তুত ছিল সেই বিরল দৃশ্যটি গ্রাব করার জন্য।যদিও পৃথিবীর অরোরার মতো উজ্জ্বল নয়, কারণ রোভারটির ক্যামেরা রাতে ছবি তোলার জন্য তৈরি নয়।
