
দীর্ঘ পাঁচ দশক পরে চার মহাকাশচারীকে নিয়ে চাঁদের মুলুকে পাড়ি দিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মহাকাশযান। যে চার মহাকাশচারীকে নিয়ে নাসার যান চাঁদের উদ্দেশে পাড়়ি দিয়েছিল, তাঁরা হলেন কমান্ডার রিড ওয়াইসম্যান প্রাক্তন নৌসেনা পাইলট, পাইলট ভিক্টর গ্লোভার, অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা কচ এবং জেরেমি হানসেন।
বুধবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিট, ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিট ফ্লরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে রওনা দিয়েছে ওরিয়ন মহাকাশযান। শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম মহাকাশযানটিকে বায়ুমণ্ডলের স্তর পেরিয়ে উপরে উঠতে সাহায্য করে। পরিকল্পনামাফিক উৎক্ষেপণের ঠিক আট মিনিট পরে রকেট থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশযানটি।
বর্তমান অভিযানের নাম রাখা হয়েছে আর্টিমিস ২। যদি কোনও কারণে আবহাওয়া খারাপ থাকে বা কোনও প্রযুক্তিগত সমস্যা হয়, তা হলে মহাকাশযান ৬ এপ্রিল পর্যন্ত কোনও একটি উপযুক্ত সময়ে পাড়ি দেবে চাঁদে। তার মধ্যেও না-হলে ৩০ এপ্রিল পর্যন্ত সময় দিয়ে রাখা হয়েছে। এই চার মহাকাশচারী অবশ্য চাঁদে নামবেন না। বরং পৃথিবীর একমাত্র উপগ্রহ থেকে অন্তত ১০০০ মাইল দূরে থাকবেন তাঁরা।







