শাহরুখকে ‘একঘেয়ে’ বললেন নাসিরুদ্দিন

0
103
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বলিউড অভিনেতা শাহরুখ খান,অভিনয় দিয়ে গোটা বিশ্বের সিনেমাপ্রেমীদের মাতিয়ে রেখেছেন। একনামে সবাই তাকে ‌কিং খান হিসেবে চেনে।

সেই তাকেই একঘেয়ে অভিনেতা বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল, খান-কুমার-দেবগনদের মধ্যে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে? উত্তরে নাসিরুদ্দিন জানিয়েছিলেন, তিনি প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন। তবে আলাদা করে এদের অভিনয় দেখার জন্য কোনোদিন কোনো চেষ্টা করেননি। যদিও এদের মধ্যে অক্ষয় কুমারের কথা আলাদা করে বলেছেন তিনি। প্রবীণ অভিনেতা বলেছেন, একমাত্র অক্ষয় কুমারকে খুব পছন্দ করেন। কারও সাহায্য ও কোনো গডফাদার ছাড়াই নিজের জায়গা তৈরি করেছে অক্ষয় কুমার। অভিনয় করারও যোগ্যতা রয়েছে অক্ষয়-র। বহুদিন ধরে কাজ করার পরে অক্ষয় ভালো অভিনেতা হয়ে উঠতে পেরেছে।এরপরেই তাকে আলাদা করে শাহরুখ খানের কথা জিজ্ঞাসা করা হয়। জবাবে নাসিরুদ্দিন বলেছেন, শাহরুখ নিজের ক্ষমতায় এমন জায়গা তৈরি করেছে, যার জন্য তিনি শাহরুখকে পছন্দ করেন।

কিন্তু অভিনেতা হিসেবে শাহরুখ দিন দিন একঘেয়ে হয়ে যাচ্ছে।এদিকে,বর্তমানে কিং ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। শেষ তাকে দেখা গিয়েছিল ছেলে আরিয়ান খানের পরিচালনায় ,দ্য ব্যাডস অব বলিউড সিরিজে।