গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment দুর্ঘটনায় মৃত্যু ল্যারিসা জেই-র

    দুর্ঘটনায় মৃত্যু ল্যারিসা জেই-র

    0
    161
    ছবি সৌজন্যে : এক্স

    সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার ল্যারিসা জেই। আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার।

    মৃত্যুকালে ৪০ বছর বয়স হয়েছিল গায়িকার। উল্লেখ্য,কানসাস সিটির স্থানীয় এবং অ্যাকোস্টিকসোল মিউজিশিয়ানে ব্যাপক প্রভাব ফেলেছেন গায়িকা ল্যারিসা।মা এবং দেশাত্ববোধক শক্তিশালী গানও লিখেছেন তিনি। এ গায়িকা ন্যাশভিলের লোয়ার ব্রডওয়েতে আমেরিকার প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও প্রোডিউসার জাস্টিন টিম্বারলকের টুয়েলভ থার্টি ক্লাবের একমাত্র কৃষ্ণাঙ্গ মহিলা ছিলেন। তিনি জনপ্রিয় লেখকের রাউন্ড, ব্ল্যাক অপ্রিতে-ও পারফর্ম করেছিলেন।এছাড়া ন্যাশভিল মেজর লিগ সকার টিম গেমের উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিশ হাজারের বেশি দর্শকের সামনে পারফর্ম করেছিলেন।দ্য রেকর্ডিং একাডেমি, দ্য ব্ল্যাক মিউজিক অ্যাকশন কোয়ালিশন ও ব্ল্যাক অপ্রির সদস্য ছিলেন।ল্যারিসা মাত্র ১৬ বছর বয়সে খ্রিষ্টান সংগীত লেখা শুরু করেন। ল্যারিসা দ্য একাডেমি অব কান্ট্রি মিউজিকের অনর‌্যাম্প প্রোগ্রাম থেকে স্নাতক করেছেন। অন্যদিকে,২০১০ সালের শেষ দিকে একজন সরকারি রেকর্ডিং শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। বার্মিংহাম, জাস্ট লাইক দ্যাট, দ্য থটস দ্যাট হ্যাপেন গানের জন্য শ্রোতামহলে ব্যাপক পরিচিত তিনি।

    ল্যারিসা জেই ,শিল্পী লরেন ডাউগল, ড্যানি গোকি, ক্যারি আন্ডারউড ও কেভিন ম্যাক্সের সঙ্গেও কাজ করেছেন। সংগীতশিল্পী ও গীতিকার ল্যারিসা জেই ক্যারিয়ারে ন্যাশভি ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন।