গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ফের মাঠের বাইরে নাথান আকে

    ফের মাঠের বাইরে নাথান আকে

    0
    249
    ছবি সৌজন্যে : এক্স

    পায়ের পাতায় চিড় সারাতে শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হয়েছে নাথান আকের। এতে আরেক দফায় মাঠের বাইরে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার।পেশির চোটে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর ফেব্রুয়ারির শেষ দিকে ফেরেন আকে। এরপর কেবল দুটি ম্যাচ খেলতে পারেন তিনি। শনিবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে প্লাইমাউথের বিপক্ষে শুরুর একাদশে মাঠে নামেন ৩০ বছর বয়সী আকে।

    কিন্তু পুরো সময় খেলতে পারেননি তিনি। চোটের কারণে প্রথমার্ধের পর তাকে তুলে নিতে বাধ্য হন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।আকের পায়ে সোমবার অস্ত্রোপচার করা হয়।  সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দিয়ে নিজের অবস্থা তুলে ধরেছেন তিনি।লিখেছেন তাঁর জন্য হতাশাজনক এক সিজন। তবে এখন তাঁর পায়ের পাতার চিড়ে সফল অস্ত্রোপচার হয়েছে, যেটা কয়েক মাস ধরে তাঁকে অস্বস্তিতে রেখেছিল।

    উল্লেখ্য,একের পর এক চোটে চলতি সিজনের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে আকের।এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে কেবল ১০টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ডাচ ডিফেন্ডার নাথান আকে মাঠে নামতে পেরেছেন মাত্র ১৮ ম্যাচে।