প্রধানমন্ত্রীর মুখে ‘নেশন ফার্স্ট’ বার্তা 

0
119
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নেশন ফার্স্ট। দিল্লিতে এনসিসি ৱ্যালিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী বলেছেন, প্রথম দেশপ্রেম সবাই এখান থেকেই শিখি।

প্রধানমন্ত্রী যখন এনসিসিতে ছিলেন তখন থেকেই তাঁর দেশপ্রেম জন্মেছে। আজ তিনি গর্বিত বোধ করছেন। অপারেশন সিঁদুরে ভারতের সার্মথ্য, সেনার শৌর্য আরও একবার স্থাপনা করেছে। স্বদেশী হাতিয়ারের শক্তি গোটা বিশ্ব দেখেছে। আধুনিক ভারতে যুবশক্তির ভূমিকা অনেক বেড়ে গেছে। এখন লড়াই শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়। বর্তমানে যে দেশ প্রযুক্তিগত ক্ষেত্রে পিছিয়ে সে শুধু অর্থনীতি নয় সুরক্ষা ক্ষেত্রেও পিছিয়ে।

যুবশক্তি হিসেবে দেশের জন্য নতুন কোনো উদ্ভাবন করা যায় কিনা সেই আবেগও দেশপ্রেম। মেড ইন ইন্ডিয়া ড্রোন নিজেদের শক্তি প্রদর্শন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দেশে কর্মক্ষেত্রে নতুন আশার আলো দেখাচ্ছে। পাশাপাশি তাঁর মুখে ভারত – ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি ‘মাদার অব অল ডিলস’ সাধনের কথাও শোনা যায়।