
অপারেশন সিঁদরের সাফল্যে ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে ইডেন গার্ডেনে প্রথমবার আইপিএলে বাজল জাতীয় সঙ্গীত। কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে আগে বাজানো হয়েছে জন গণ মন।
দুই দলের ক্রিকেটাররা মাঠে দাঁড়িয়ে সেনাবাহিনীকে কুর্ণিশ জানিয়েছেন। পহেলগাঁওকাণ্ডের পর মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। ইডেনে যখন জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে তখন দুই দলের খেলোয়ারড়রা বাউন্ডারিতে দাঁড়িয়ে। সবাই দুপাশে হাত রেখে স্থির হয়ে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার ডোয়াইল্ড ব্রেভিস হাত ঘোরাচ্ছিলেন।
সম্ভবত তিনি বুঝতে পারেননি জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। পরে সতীর্থদের দেখে সম্বিত ফেরে। এরপর তিনিও স্থির হয়ে দাঁড়িয়ে পড়েন।
