
বাঁকুড়ায় ৮০ শতাংশ মহিলা বন্দিই গার্হস্থ্য হিংসায় অভিযুক্ত। রয়েছে খুনের অভিযোগও।
বাঁকুড়া সংশোধনাগার পরিদর্শনে গিয়ে পরিসংখ্যান দেখে উদ্বেগপ্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। মহিলা বন্দিদের স্বাস্থ্য এবং সংশোধনাগারের সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখতে মঙ্গলবার বাঁকুড়া সংশোধনাগারে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অচনা মজুমদার। মহিলা বন্দিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। এরপর তিনি জানিয়েছেন রাজ্যের অন্যান্য জেলার সংশোধনাগারগুলোর মত বাঁকুড়া জেলা সংশোধনাগারের অবস্থা নয়।
এখানে অনুপ্রবেশ, চুরি, ডাকাতি, নারী ও শিশুপাচারের অপরাধে অভিযুক্ত মহিলারা বন্দি রয়েছেন। ২৬ জন মহিলা বন্দির মধ্যে ২০ জনই গার্হস্থ্য হিংসায় অভিযুক্ত।








