পর্নকাণ্ডে ডিজি-র রিপোর্ট চাইল মহিলা কমিশন, ভালো নেই নির্যাতিতা

0
139
ছবি সৌজন্যে : নিজস্ব
সোদপুরের তরুণীকে নির্যাতনের ঘটনায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন। মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে ৩ দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এদিকে পর্নকাণ্ডে এখনও খোঁজ নেই মা-ছেলের। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। মঙ্গলবার রাতে সাগর দত্ত হাসপাতালের আইসিসিইউতে স্থানান্তর করানো হয়েছে। এর আগে সার্জিকাল ওয়ার্ডে চিকিৎসা চলছিল।
জাতীয় মহিলা কমিশন জানিয়েছে পর্নগ্রাফি করতে অস্বীকার করায় তরুণীকে ৫ মাস আটকে রেখে নির্যাতন চালানো হয়। সংবাদমাধ্যম মারফত জানতে পেরে তারা স্বতঃপ্রণোদিতভাবে ঘটনার খোঁজ নিয়েছেন।