গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট

    বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট

    0
    152
    ছবি সৌজন্যে : এক্স
    দেশের ইতিহাসে প্রথমবার আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। জাতির উদ্দেশ্যে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
    ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ বছরই ভোট প্রদানের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদাকালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লিগ সরকারের পতন হয়। এরপর ৮ অগাস্ট অধ্যাপক ড. মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।
    এ সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে ২০২৫ সালের জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত হয়। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে।