
দেশের আরও ৫ বছর জাতীয় স্বাস্থ্য মিশন চালু থাকবে। এমনটাই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা।তারপরেই কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা আগামী পাঁচ বছর জাতীয় স্বাস্থ্য মিশন চালুর রাখার বিষয়ে অনুমোদন দিয়েছে। গত ১০ বছরে ঐতিহাসিক লক্ষ্যমাত্রা অর্জন করেছে এই মিশন।২০২১ থেকে ২০২২ সালের মধ্যে প্রায় ১২ লাখ স্বাস্থ্যকর্মী জাতীয় স্বাস্থ্য মিশনে যোগ দিয়েছিলেন। এবং ভারত এই মিশনের অধীনে কোভিডের মতো মহামারীর বিরুদ্ধে লড়াই করেছিল।কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, মন্ত্রিসভা কাঁচা পাটের জন্য এমএসপি অনুমোদন করেছে, প্রতি কুইন্টাল ৫ হাজার ৬৫০ টাকায়।যা আগের এমএসপি-র থেকে ছয় শতাংশ বেশি।
গত বছর, ১.৭ লাখ কৃষকের কাছ থেকে পাট সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৮২ শতাংশ পাট চাষী পশ্চিমবঙ্গের। অন্যদিকে, অসম এবং বিহারে পাট উৎপাদনের হার ছিল ৯ শতাংশ।
