বাড়ি ফিরতে জোর করছে প্রশাসন, মহিলা কমিশনকে অভিযোগ মহিলাদের

0
147
ছবি সৌজন্যে : নিজস্ব

জাতীয় মানবাধিকার কমিশনের পর মালদার বৈষ্ণবনগরে পারলালপুর হাইস্কুলে আশ্রয় নেওয়া মহিলাদের সঙ্গে কথা বলেছে জাতীয় মহিলা কমিশন।

তাঁদের সামনেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মহিলারা। অভিযোগ করেছেন প্রশাসনের তরফে জোর করে বাড়ি ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি পচা খাবার দেওয়ার অভিযোগ করেছেন তাঁরা। আত্মীয়স্বজনদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তাঁরা। মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলে ধুলিয়ানের ঘরছাড়া মহিলাদের অভিযোগ জাতীয় মহিলা কমিশন আসার কথা জানার পর থেকেই প্রশাসনের তৎপরতা বেড়েছে। আশ্রয়শিবিরের প্রত্যেকেই বিএসএফ ক্যাম্প ছাড়া কোনওভাবেই বাড়ি ফিরতে নারাজ। তাদের দাবি পুলিশ প্রশাসনের ব্যর্থতার জন্যই তাঁরা ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

শুক্রবার কলকাতা থেকে মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকারের নেতৃত্বে অর্চনা মজুমদার সহ ৩ সদস্যের প্রতিনিধি দল মালদায় যান। তাদের সঙ্গে রয়েছে ৪ সদস্যের লিগ্যাল টিমও।