গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata নাজিরাবাদে ঘটনাস্থলে জাতীয় মানবাধিকার কমিশন

    নাজিরাবাদে ঘটনাস্থলে জাতীয় মানবাধিকার কমিশন

    0
    58
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল ঘুরে দেখেছেন জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছেন মানবাধিকার কমিশনের চার সদস্য।

    এরপর নরেন্দ্রপুর পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখেন তাঁরা। প্রথমে ওয়াও মোমোর গুদাম পরে ডেকরেটর্সের গুদামে গিয়েছেন মানবাধিকার কমিশনের সদস্যরা। কিভাবে আগুন লেগেছিল, কেনই বা ভিতর থেকে বেরতে পারলেন না এতজন মানুষ সবটাই খতিয়ে দেখে রিপোর্ট দেবেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। গত সপ্তাহে নাজিরাবাদের দুটো গুদামে ভয়াবহ আগুন লাগে।

    টানা দেড় দিন ধরে আগুন জ্বলতে থাকে। সেই ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অগ্নিকাণ্ডে দেহাংশগুলোর পরিচয় জানতে ডিএনএ টেস্টের প্রক্রিয়া চলছে।