
পহেলগাও হামলার তীব্র নিন্দা করেছে জাতীয় মানবাধিকার কমিশন। তাদের তরফে বিবতি দিয়ে জানানো হয়েছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন জম্মু-কাশ্মীরের পহেলগাওয়ে ২২ এপ্রিল জঙ্গি হানায় হত্যার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।
কমিশন জানিয়েছে, উপত্যকায় ছটি কাটাতে আসা নিরস্ত্র এবং নিরাপরাধ নাগরিকদের ওপর নৃশংস হামলায় নিরীহ এইসব মানুষ ও তাদের পরিবারের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয় প্রতিটি চিন্তাশীল মানষের বিবেককে নাড়া দিয়েছে।
সময় এসেছে যারা সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। অন্যথায়, গণতান্ত্রিক পরিবেশ সংকচিত হতে পারে, মানবাধিকার লঙ্ঘন হতে পারে। জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এও জানানো হয়েছে যে, আশা করা যায় রাষ্ট্র প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
