
রাশিয়া থেকে জ্বালানি না কেনার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এহেন দাবির পর বিরোধীদের আক্রমণের মধ্যেই এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিদেশমন্ত্রক।
বিদেশমন্ত্রক-র মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স পোস্টে লিখেছেন, ভারত তেল এবং গ্যাস আমদানি করে। দেশের গ্রাহকদের স্বার্থরক্ষাকে ধারাবাহিক ভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভারতের আমদানি নীতিও সম্পূর্ণ ভাবে এই লক্ষ্যের উপরেই দাঁড়িয়ে রয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাঁর বিবৃতিতে আরও বলেন, ভারতের এনার্জি পলিসি বা জ্বালানি সংক্রান্ত নীতির অন্যতম লক্ষ্য হলো জ্বালানির স্থিতিশীল মূল্য এবং নিয়মিত ও সুরক্ষিত সরবরাহ। এর মধ্যে রয়েছে জ্বালানির উৎসের ভিত্তি তৈরি করা এবং বাজারের পরিস্থিতির কথা মাথায় রেখে বৈচিত্র্য আনা। আমেরিকা প্রসঙ্গেও এই বিবৃতিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।







