দেশের অর্থনীতি বাঁচাতে বুধবার ধর্মঘট, বলছে সিটু, হুঁশিয়ারিও

0
191
ছবি সৌজন্যে : নিজস্ব
দেশের অর্থনীতি, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বাঁচাতে বুধবারের ধর্মঘট সফল করতে আবেদন করেছেন জিয়াউল আলম, অনাদি সাহুরা। মঙ্গলবার শ্রমিক ভবনে সাংবাদিক সম্মেলন করে তাঁরা জানিয়েছেন ধর্মঘটে বাধা এলে প্রত্যাঘাত হবে।
সিটু-র রাজ্য সভাপতি অনাদি সাহু এবং সিটু-র রাজ্য সাধারণ সম্পাদক জিয়াউল আলম বলেছেন কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ১৭ দফা দাবিকে সামনে রেখে এই ধর্মঘট। করোনা অতিমারির সুযোগে সংসদে কোনও আলোচনা ছাড়াই শ্রম কোড পাশ করে কেন্দ্রীয় সরকার। এই আইনের ফলে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি বামপন্থীদের সমর্থন নিয়ে প্রথম ইউপিএ সরকারের আমলে কৃষক, শ্রমিক এবং খেতমজুরদের স্বার্থে যে আইন তৈরি হয়েছিল তা বদলের চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে সমাজের সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। তিনটি কৃষি আইন প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পালন করেনি কেন্দ্র। ব্যাঙ্ক, রেল, বিমার মত একাধিক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা কর্পোরেট  সেক্টরের হাতে তুলে দেওয়া হচ্ছে। চা, চট, চর্মশিল্পর মত একাধিক শিল্প ধুকছে।
সেগুলোকে না বাঁচিয়ে কর্পোরেট সেক্টরের হাতে তুলে দেওয়া হচ্ছে। নারী নির্যাতন, চাকরি দুর্নীতি থেকে ডিএ, রাজ্য সরকারকেও আক্রমণ করেছেন।