দেশব্যাপী ধর্মঘটের মিশ্র প্রভাব জেলায় 

0
63
ছবি সৌজন্যে : নিজস্ব
নতুন শ্রম কোড কার্যকর করার বিরুদ্ধে বৃহস্পতিবার দেশজুড়ে একাধিক ট্রেড ইউনিয়ন-র ডাকা ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
বৃহস্পতিবার সকাল থেকে বালি জুটমিলে সামনে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের সকল সদস্যরা মিলে গেটের সামনে স্লোগান দেয়। তাদের দাবি ধর্মঘট সফল হয়েছে। মিলে হাজিরা অনেকটাই কম। সকালবেলায় প্রায় জোর করেই জুটমিল খোলার চেষ্টা করেছে সরকারপক্ষের ইউনিয়নআই এনটিটিইউসি- র পক্ষ থেকে কোথাও কোন গন্ডগোলের খবর না থাকলেও। এদিকে, পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বনধের সমর্থনে মিছিল করা হয়েছে। তবে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য পরিবহনকে ধর্মঘটের বাইরে রেখে শিল্প ধর্মঘটের সমর্থনে হলদিয়ায় আইওসি-র গেটে মিছিল ও বিক্ষোভ চলেছে।কেন্দ্রীয় শ্রম কোড আইন বাতিল সহ একাধিক দাবীতে ২১ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে শিল্প ধর্মঘট।
হুগলির বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলেও শ্রমিকরা কাজে যোগ দেয়নি। মিল গেটের পিকেটিং করে ধর্মঘট সমর্থনকারীরা।