গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইউরোপকে ‘স্বপ্ন’ দেখতে বললেন ন্যাটো প্রধান

    ইউরোপকে ‘স্বপ্ন’ দেখতে বললেন ন্যাটো প্রধান

    0
    59
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকা ছাড়া ইউরোপ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে ন্যাটো মহাসচিব মার্ক রুটে সতর্ক করেছেন। ইউরোপকে নিজেদের পায়ে দাঁড়ানোর আহ্বান জোরালো হওয়ার প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন।

    ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন,যদি কেউ আবার মনে করে, ইউরোপীয় ইউনিয়ন অথবা সমগ্র ইউরোপ, আমেরিকা ছাড়া নিজেদের রক্ষা করতে পারবে, তাহলে স্বপ্ন দেখতে থাকো। তুমি পারবে না।আমরা পারব না। আমাদের একে অপরের প্রয়োজন। ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় রুট এসব কথা বলেছেন।ন্যাটো প্রধান ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে বলেছেন, যদি তারা সত্যিই একা এটি করতে চায়, তবে তাদের প্রতিরক্ষা ব্যয় ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে হবে।তাদের নিজস্ব পারমাণবিক সক্ষমতা গড়ে তুলতে হবে। যার জন্য বিলিয়ন বিলিয়ন ইউরো ব্যয় করতে হবে।

    এই পরিস্থিতিতে মার্কিন পারমাণবিক ছাতা হারাতে হবে। তাই, শুভকামনা।