
ভারী খাবার খেলেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন এমন অনেকেই আছেন।সেক্ষেত্রে,এসব সমস্যা যদি নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে, তবে সময় এসেছে হজমের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার।
বলা হয়, হজম ভালো রাখতে হলে শুধু ওষুধ নয়, দরকার সঠিক জীবনযাপন। নিয়ম মেনে খাওয়া-দাওয়া, ফাস্ট ফুড এড়িয়ে চলা, শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, এসবই জরুরি।কয়েকটি খাবারে প্রাকৃতিক হজমের এনজাইম রয়েছে। এই খাবারগুলো ভারী খাবার খাওয়ার পর পেটে অস্বস্তি কমাতে সাহায্য করে এবং হজমশক্তি বাড়ায়। যেমন আনারসে রয়েছে ব্রোমেলিন নামের একটি এনজাইম, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে।এতে খাবার হজম সহজ হয় এবং দেহ পুষ্টি শোষণ করতে পারে ভালোভাবে।এদিকে,প্রতিদিন সকালে এক বাটি পাকা পেঁপে খেলে হজম ভালো থাকে। ভারী খাওয়ার পর পেঁপে খেলে পেটের গ্যাস, ফাঁপা বা অস্বস্তি অনেকটাই কমে যায়।আবার,মধুতে রয়েছে অ্যামাইলেজ ও প্রোটিজ নামক হজমকারী এনজাইম।এগুলো হজমের প্রক্রিয়া দ্রুত করে এবং শরীরকে সংক্রমণ থেকেও রক্ষা করে।অন্যদিকে,আদা হজমের পক্ষে দারুণ উপকারী।
এতে থাকা এনজাইম প্রোটিন হজমে সহায়তা করে এবং খাবার থেকে পুষ্টি শোষণেও সাহায্য করে। আদা চা, আদা ভেজানো জল বা রান্নায় আদা ব্যবহার করা যেতে পারে।








