
নিট-কাণ্ডের আন্দোলন এখন শুধুই ছাত্রদের নয়, অভিভাবকদেরও, ধর্মতলা কাণ্ড নিয়ে এমনই দাবি করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী শুক্রবার নিয়ে অনেক বিভ্রান্ত করেছেন।
বর্তমান মুখ্যমন্ত্রী সেই শুক্রবার নিয়ে কথা বললেন। সংশোধনী এনে শুক্রবার বাদ দিন। শান্তিপূর্ণ আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি স্পষ্ট জানান, আজকে তো মুখ্যমন্ত্রীও বলেছেন ছাত্র-ছাত্রীরা মারধর করেনি। বাইরের কেউ মারধর করেছে। তা সামনে আসুক। এদিকে, রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, ছাত্র আন্দোলনকে সমর্থন অবশই করবেন, কিন্তু এই ভাবে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ কোনোদিনও কাম্য নয়। ঠিক যেমন শান্তিপূর্ণ ছাত্র-ছাত্রীদের আন্দোলনের উপরও দমন পীড়ন কাম্য নয়।
অন্যদিকে, ছাত্র আন্দোলন ও ককরোচ দের সমর্থন করলেও সংবাদমাধ্যম ও সাংবাদিকদের উপরে আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন বিধায়ক কুণাল ঘোষ।
