ভাঙড়ে নওশাদ সিদ্দিকি-র কনভয়ে হামলা

0
88
ছবি সৌজন্যে : নিজস্ব
ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ প্রার্থী এবং এই বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকির কনভয়ে লক্ষ্য করে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
নওশাদের প্রচার চলাকালীনই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। জানা যায়, শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার ভাঙ্গড় দু’নম্বর ব্লকের চড়িস্বর এলাকায় জনসভায় নওশাদ সিদ্দিকি মঞ্চে বক্তব্য রাখছিলেন, এমন সময় তাঁর কনভয়ে হামলা চালানো হয়। গাড়িটি মঞ্চের কাছেই রাখা ছিল, বড় কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কাও ছিল।
এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএসএফ প্রার্থীর দাবি, সওকত মোল্লা ভয় পেয়েছেন। তাঁর উপর হামলা চালানোর জন্য বিভিন্ন লোককে উস্কাচ্ছেন। হিংসা তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছে।