গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ২৫ সরকারি কর্মচারীদের ৪৭ দিন ছুটি দিল নবান্ন

    ২৫ সরকারি কর্মচারীদের ৪৭ দিন ছুটি দিল নবান্ন

    0
    142
    Navanna gives 47 days off to government employees
    Navanna gives 47 days off to government employees
    ২০২৫ সালে সরকারি কর্মচারীদের পুজোপার্বন মিলিয়ে সরকারি কর্মচারীদের ৪৭ দিনের ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। যেমন স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো, রাম নবমী, মহরম, ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী।
    তাই সরস্বতী পুজো রবিবার পড়লেও সোমবারও ছুটি দেওয়া হয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দর জন্মদিন বা মহালয়া বা ভানুভক্তের জন্মদিনের জন্য তেমন উপায় নেই। তাই সেই সব ছুটি আগামী বছর মার যাবে। ২০২৫ সালে এনআই অ্যাক্টে ছুটি রয়েছে ২৫ দিন। নিচে বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্য সরকার আরও ২১ দিন ছুটি দেবে। সেই তালিকাও নিচে দেওয়া হল। অর্থাৎ মোট ৪৭ দিনের ছুটি পাকা রয়েছে।
    মানে হিসাব মতো অধিকাংশ শনি ও রবিবার বাদ দিয়ে আরও প্রায় দেড় মাস ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। দুর্গা পুজোর সময়ে চতুর্থী তথা ২৬ সেপ্টেম্বর থেকে টানা ৭ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব