ভুবনেশ্বরে বাতিল মেট্রো প্রকল্প, বিজেপিকে আক্রমণ নবীনের

0
164
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ভুবনেশ্বরে বাতিল করা হয়েছে মেট্রো প্রকল্প। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি।সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন ওড়িশার প্রাক্তন মুখমন্ত্রী নবীন পট্টনায়ক। বস্তুত, ওড়িশায় বিজেডির নবীন পট্টনায়েকের আমলেই এই প্রকল্পটির উদ্বোধন করা হয়েছিল। 
বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেছেন, ভুবনেশ্বরে মেট্রো নির্মাণের জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তা বাতিল করে দিয়েছে মোহন চরণ মাঝির সরকার। ওড়িশাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ডবল ইঞ্জিন সরকার।
তাদের এই সিদ্ধান্তের ফলে দশ বছর পিছিয়ে গেল ভুবনেশ্বর। যদিও মেট্রো প্রকল্প নিয়ে এর আগে মুখ খুলেছিলেন ওড়িশার নগর উন্নয়ন মন্ত্রী কৃষ্ণচন্দ্র মহাপাত্র। তিনি বলেছেন, মোহন মাঝির নেতৃত্বাধীন সরকার ভুবনেশ্বরের জন্য আরও উন্নত মেট্রো প্রকল্পের পরিকল্পনা করছে।