অলিম্পিকে সেলিন ডিওন,  চমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠান 

0
137
Celine Dion at the Olympics a surprise opening ceremony
Celine Dion at the Olympics a surprise opening ceremony
বিরল স্নায়বিক রোগ ব্যাধি স্টিফ পারসন সিনড্রোম থেকে ফিরে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন বিশ্বখ্যাত গায়িকা সেলিন ডিওন।
দীর্ঘদিন ধরেই অসুস্থ থাকার জেরে সংগীত জগৎ থেকে আড়ালেই ছিলেন বিশ্বনন্দিত গায়িকা সেলিন ডিওন। তবে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যাবর্তন ঘটেছে তাঁর। চমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক ২০২৪-এর। লেডি গাগা-সহ অন্যান্য শিল্পীদের নাচে-গানে মুখরিত হয়ে উঠেছে আইফেল টাওয়ার সংলগ্ন চত্বর। প্রথা ভেঙে এবার অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে ফ্রান্সের ঐতিহাসিক স্যেন নদীতে। ঐতিহ্য বজায় রেখে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবার অনুষ্ঠিত হয়েছে প্যারিস অলিম্পিকের উদ্বোধানী অনুষ্ঠান। আস্ত একটা ঘোড়াকে জলের ওপর দিয়ে দৌড় করিয়ে দেখিয়েছে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স। আবার সাবেকি ভাবনায় হয়েছে মশাল প্রজ্বলন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই নদীর উপর ব্রিজ থেকে ছড়িয়েছে পড়েছে নীল-সাদা-লাল রং। এরপরেই অলিম্পিক্সে দীর্ঘদিনের প্রথা মেনে প্যারেডের একেবারে শুরুতে জায়গা দেওয়া হয়েছে গ্রিসকে। এরপরেই ছোট-বড় জলযান করে ২১১ দেশের অ্যাথলিটরা নিজ নিজ দেশের পতাকা হাতে হাজির হয়েছিলেন দর্শকদের সামনে। অনুষ্ঠানের শেষ দিকে ঘোড়ায় চড়ে এক ব্যক্তিকে নিয়ে আসতে দেখা গিয়েছে অলিম্পিক্সের পতাকা। গাওয়া হয়েছে প্রতিযোগিতার অ্যান্থেম। ভারতের পিভি সিন্ধু ও শরথ কমলের কাঁধে ছিল তেরঙ্গা পতাকা বহনের দায়িত্ব। সকল ভারতীয় অ্যাথলিটদের চোখে-মুখে ধরা পড়েছে উত্তেজনা। ভারতের মোট ৭৮ জন অ্যাথলিট অংশগ্রহণ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে। সাদা কুর্তা-পাজামায় সেজেছে পুরুষদের দল। মহিলাদের পরনে সাদা শাড়ি। তবে তাতেও রয়েছে দেশের পতাকার ছোঁয়া।