গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home National নবরাত্রিতে নতুন সূর্যোদয় জিএসটি কাঠামোয়: প্রধানমন্ত্রী

    নবরাত্রিতে নতুন সূর্যোদয় জিএসটি কাঠামোয়: প্রধানমন্ত্রী

    0
    56
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নবরাত্রির শুরুতে আত্মনির্ভরতার নতুন শুরু। এবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন হারে জিএসটি কার্যকর হতে চলেছে। এই সিদ্ধান্ত ভারতের অগ্রগতিকে তরান্বিত করবে। রবিবার সন্ধ্যায় জিএসটি নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    সোমবার থেকে দেশেজুড়ে জিএসটি সাশ্রয় উৎসব শুরু। মহিলা থেকে ব্যবসায়ী সকলে এর সুফল পাবেন। দশকের পর দশক ধরে আলাদা শুল্কে জর্জরিত ছিল দেশ। সব জায়গায় ট্যাক্সের আলাদা আলাদা নিয়ম ছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সময়ের দাবি মেনে, সব পক্ষের মতামত শুনে, নতুন প্রজন্মের জন্য নতুন জিএসটি কাঠামো উপহার দেওয়া হচ্ছে নবরাত্রিতে।
    এ প্রসঙ্গে খাদ্যপণ্য, ওষুধ, সাবান, জীবনবিমা, স্বাস্থ্যবিমা-সহ অন্য বেশ কিছু পণ্য ও পরিষেবার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানিয়েছেন, এগুলির মধ্যে অনেকগুলিই সম্পূর্ণ করমুক্ত হয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে কর কমিয়ে পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে।