
আরব সাগরে যুদ্ধের মহড়া দিচ্ছে ভারতীয় নৌসেনা। একাধিক রণতরী থেকে চলছে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ। দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে ভারতের যুদ্ধজাহাজগুলি কতটা সক্ষম, তা ঝালিয়ে নেওয়া হচ্ছে।
নৌসেনার তরফে সরাসরি সে কথা বলা হয়নি। তবে তারা জানিয়েছে, যুদ্ধের জন্য তারা সদা প্রস্তুত। একটি জাহাজ থেকে অন্য জাহাজে হামলা চালানো, শত্রুপক্ষের জাহাজ উড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় মহড়া হয়েছে আরব সাগরে।
নৌসেনার মহড়ায় ব্যবহার করা হয়েছিল ব্রহ্মোসের একাধিক ক্ষেপনাস্ত্র। মাঝসমুদ্র থেকে ওই সমস্ত ক্ষেপনাস্ত্র ছোড়া হয়েছে। নৌসেনার তরফে মহড়ার একাধিক ছবি প্রকাশ করা হয়েছে।
