বঙ্গোপসাগরে ভাসল গার্ডেনরিচের আর্নালা

0
147
ছবি সৌজন্যে : এক্স

বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে চিনা পরমাণু ডুবোজাহাজের গতিবিধির উপর নজরদারির জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ বিধ্বংসী রণতরী আইএনএস আর্নালা ভেসেছে বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের বিশাপত্তনম নৌঘাঁটিতে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌসেনায় যুক্ত হয়েছে কর্ভেট শ্রেণির এই যুদ্ধজাহাজ।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অগভীর জলে চলাচলের ক্ষমতাসম্পন্ন কর্ভেট শ্রেণির এমন যুদ্ধজাহাজ এই প্রথম ভারতে তৈরি হয়েছে। ডুবোজাহাজ বিধ্বংসী এই কর্ভেট তৈরি করেছে কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

সোভিয়েত ইউনিয়ন জমানার পেতিয়া শ্রেণির ডুবোজাহাজ বিধ্বংসী ফ্রিগেটের অনুকরণেই তৈরি করা হয়েছে অপেক্ষাকৃত ক্ষুদ্র উন্নততর প্রযুক্তির আর্নালা। ৭৭ মিটার দীর্ঘ, ১৪৯০ টন ওজনের এই যুদ্ধজাহাজ ডিজেল ইঞ্জিন-ওয়াটারজেট প্রপালশন সিস্টেম দ্বারা চালিত।