
যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের স্বপদে বহাল রাখতে বিধানসভায় বিল আনুক রাজ্য। দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন শিক্ষক মেহবুব মণ্ডলরা।
তাঁদের দাবি শনিবার এসএসসি যে অযোগ্যদের তালিকা দিয়েছে তারপরে প্রমাণ হয়ে গিয়েছে ১৫ হাজার ৪০৩ জন শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। ৭বছর শিক্ষকতা করার পরেও তাঁদের জীবন জীবিকা সংকটের মধ্যে পড়েছে। কিন্তু তাঁরা ভোটপ্রক্রিয়ায় অংশ নিয়েছেন, জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন।
এবার মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে চিঠি দিয়েছেন যাতে তাঁরা স্বপদে ফিরতে পারেন। এজন্য বিধানসভায় বিল আনার দাবি জানিয়েছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকারা।
